শ্রীপুরে একটি বাড়িতে পুলিশের অভিযানে আটক ১

গাজীপুর প্রতিনিধি
২৪ জুন ২০১৮, ০৯:৫৪আপডেট : ২৪ জুন ২০১৮, ১০:০৫

গাজীপুরের এই বাড়িতে অভিযান চালানো হয় গাজীপুরের শ্রীপুরে একটি বাড়িতে অভিযান চালিয়ে আব্দুর রহমান (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।সেখান থেকে তিনটি পিস্তল ও চারটি বোমা উদ্ধার করা হয়েছে। আটক রহমানের বাড়ি দিনাজপুরের দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রামে।

রবিবার (২৪ জুন) ভোরে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (মাওনা আলহেরা হাসপাতাল) সংলগ্ন ওই বাড়িতে ঢাকা থেকে যাওয়া পুলিশের সদস্যরা অভিযান চালান।

বাড়ির মালিক জানান, রবিবার  আনুমানিক ভোর ৪টার দিকে ঢাকা পুলিশ সদর দফতর থেকে আসা একদল পুলিশ তার বাসার নিচে অবস্থান নেয়। অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পরিচয়ে তার মুঠোফোনে ফোন দিয়ে বাসার নিচে নামতে বলেন।পরে নিচ তলার ঘর তল্লাশি করার কথা বলেন এবং তাকে দোতলায় চলে যেতে বলেন। এক ঘণ্টা তল্লাশি শেষে সকাল ৫টায় আবার তাকে ডেকে নিয়ে যায় পুলিশ। এসময় তিনি গিয়ে দেখেন পুলিশ  তার ভাড়াটিয়া রহমানকে আটক করেছে। এছাড়া তার ঘর থেকে তিনটি পিস্তল ও চারটি বোমা পাওয়ার কথা জানায় পুলিশ। বোমাগুলো ভাড়াটিয়ার ঘরের টেবিলের ড্রয়ারে রেখেছেন বলে জানান। ঢাকা থেকে পুলিশ এসে বোমা নিষ্ক্রিয় করবেন বলেও পুলিশের ওই কর্মকর্তা তাকে বলে গেছেন।

গাজীপুরের এই বাড়িতে অভিযান চালানো হয়

তিনি আরও জানান, আব্দুর রহমান স্ত্রী শামসুন্নাহারকে নিয়ে দুই মাস আগে নিচ তলার একটি ঘর ভাড়া নেন। তিনি প্রাইভেটকার চালান বলে জানিয়েছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বপ্রাপ্ত পুলিশের এক সদস্য বলেন, ‘ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয় টিম আসারা পর আমাদের অভিযান শেষ হবে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের