করিমগঞ্জে পানিতে ডুবে তিন ভাইবোনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ জুন ২০১৮, ১৪:২৬আপডেট : ২৪ জুন ২০১৮, ১৪:২৬

পানিতে ডুবে মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে তারা নিখোঁজ হয়। রবিবার সকালে তাদের লাশ বাড়ির পাশে একটি ডোবায় ভেসে উঠে। পরে স্থানীয়রা মৃতদেহ তিনটি উদ্ধার করে।

নিহতরা হলো, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী জোনাকি, প্রথম শ্রেণীর ছাত্রী চাঁদনী ও চার বছর বয়সী শাফায়েত উল্লাহ। তারা উপজেলার দেহুন্দা ইউনিয়নের ভাটিয়া গাঙ্গপাড়া গ্রামের মো. হেলাল উদ্দিন ও জ্যোস্না আক্তারের সন্তান।

আত্মীয়-স্বজনরা জানায়, তারা সবাই গত বৃহস্পতিবার উপজেলার গুণধর ইউনিয়নের উত্তর আশতকা গ্রামে খালা আসমা আক্তারের বাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার বিকেলে তিন ভাইবোন খালার বাড়ির সামনে খেলা করছিল। কোনও এক সময় তারা বাড়ির সামনের ডোবায় পড়ে যায়। সন্ধ্যা পর্যন্ত অনেক খোঁজখুজি করেও তাদের সন্ধান না পেয়ে গুণধর ইউনিয়নে মাইকিং করা হয়। রবিবার সকালে তিন ভাইবোনের লাশ পানিতে ভেসে উঠে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করে বাড়িতে পাঠিয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হেলাল উদ্দিন ও জ্যোস্না আক্তার সাত ছেলে মেয়ে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের