হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৪, ১৭:০৮আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৭:০৮

এবার হেলিকপ্টারের সিটে বসতে গিয়ে হঠাৎ পড়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (২৭ এপ্রিল) লোকসভা ভোটের প্রচার সভায় অংশ নিতে দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার জন্য হেলিকপ্টারে উঠতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।  

সমাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার এই ভিডিও ফুটেজটি ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, গাড়ি থেকে নেমে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছেন মমতা। তার পেছনে কিছু দূরেই হাঁটছেন ইন্দ্রনীল সেন। মমতা সিঁড়ি ধরে উঠছিলেন। ধীরে ধীরে হেঁটে ভেতরে প্রবেশও করেন। কিন্তু আসনের সামনে পৌঁছে হঠাৎই তার হাত ফসকে যায়। তাতেই পড়ে যান তিনি। মুখ্যমন্ত্রীর দেহরক্ষীকে দেখা যায় ব্যস্ত হয়ে এগিয়ে যেতে। নিচু হয়ে মমতাকে উঠতে সাহায্য করতেও দেখা যায় তাকে।

তবে পড়ে গেলেও নিজের সভা বাতিল করেননি মমতা। দ্রুত উঠে সামলে নেন। হেলিকপ্টারও রওনা হয় কুলটিতে মমতার প্রথম সভার উদ্দেশে। যথাসময়েই সেখানে পৌঁছে যান তৃণমূলনেত্রী। বক্তৃতাও শুরু করেন। চোট নিয়ে সেই সভায় একটি কথাও বলেননি মুখ্যমন্ত্রী। বলেননি পড়ে যাওয়ার কথাও।

কিছুদিন আগেও আহত হয়েছিলেন মমতা। বাড়িতে পড়ে গিয়ে কপালে আঘাত পেয়েছিলেন তিনি। গত ১৪ মার্চ সেই ঘটনার পর মমতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেলাইও করাতে হয় ক্ষতস্থানে। তার ৪৪ দিন পরে আবারও আহত হলেন তিনি।

শেষ বার কপালে আঘাত লাগার কয়েক সপ্তাহ পরেই অবশ্য মাথায় লিউকোপ্লাস্ট আটকে ভোটের প্রচারে নেমে পড়েছিলেন মমতা। রাজ্যের জেলায় জেলায় ঘুরে গরমের মধ্যেই তৃণমূলের প্রার্থীদের সমর্থনে সভা করছিলেন তিনি। তবে গরমে যে তার সভা করতে অসুবিধা হচ্ছে সে কথাও বলেছিলেন । কিন্তু তার পরেও ভোটের প্রচার সভায় রাশ টানেননি মমতা।

/এস/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের