সাভারে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সাভার প্রতিনিধি
২৪ জুন ২০১৮, ১৫:১৮আপডেট : ২৪ জুন ২০১৮, ১৬:১৬

হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্র নিহত

সাভারে একটি পিকআপ ভ্যানের চাপায় আবুল হাসেম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা ভ্যানটি আটক করলে চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ভ্যানটি ভেতর তল্লাশি চালিয়ে ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আবুল কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরোহী শরিয়তপুরের সখীপুর থানার ইউসুফ আলী সরদার কান্দী গ্রামের হাকিম বেপারির ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে আবুল হাসেম মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সকাল নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় এসে পৌঁছালে পিকআপ ভ্যানটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই আরোহীর মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ভ্যানটি আটক করলেও চালক পলিয়ে যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়াও ওই গাড়ির ইঞ্জিনের ভেতর থেকে ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আবুল কাসেম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও আটক ভ্যানটি থেকে ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তবে এর মধ্যে প্রায় একশ বোতল নষ্ট হয়ে গেছে বলে তিনি জানান। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম