সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০১৮, ১৯:৫০আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৯:৫৩

  গ্রেফতার নারায়ণগঞ্জে এক গার্মেন্টস কর্মীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আমির হোসেন আশিককে (২০) গ্রেফতার করেছে। রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় অভিযুক্ত আশিকের বাসায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক।

গ্রেফতারকৃত আমির হোসেন আশিক কদমতলী নয়াপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. আজিজুল হক জানান, গ্রেফতারকৃত আশিক ও ধর্ষণের শিকার ওই তরুণী স্থানীয় একটি গার্মেন্টে চাকরি করেন। এই সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের জের ধরে তারা প্রায়ই বিভিন্ন জায়গায় বেড়াতে যেতো। রবিবার গার্মেন্টস ছুটি হওয়ার পর ওই তরুণী তার নিজ বাসায় চলে যায়। সন্ধ্যা ৭টার দিকে আশিক ওই তরুণীর বাসায় গিয়ে বেড়াতে যাওয়ার কথা বলে তাকে নিজের বাসায় নিয়ে আসে। পরে তার সঙ্গে গল্প করার একপর্যায়ে তাকে ধর্ষণ করে। এ সময় ওই তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে আশিক পালিয়ে যায়। ধর্ষণের শিকার ওই তরুণী রবিবার রাতেই থানায় গিয়ে অভিযোগ দেয়। পরে ওই রাতেই পুলিশ অভিযুক্ত আশিককে আটক করে। এ ঘটনায় সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, সোমবার দুপুরে ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও অভিযুক্ত আশিককে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের