গাজীপুরের টঙ্গীর বড়বাড়ি এলাকায় প্লাস্টিকের বস্তা তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
এর আগে, মঙ্গলবার (৩ জুলাই) সকাল সাড়ে ৫টা দিকে বড়বাড়ির (জয়বাংলা) রোড এলাকার ওই কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বানজিং বাংলাদেশ গ্রুপের জিও টেক্সটাইল নামের ফাইবার থেকে বস্তা তৈরির কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।








