কাশিয়ানীতে চার মাস পর কবর থেকে লাশ উত্তোলন

গোপালগঞ্জ প্রতিনিধি
০৪ জুলাই ২০১৮, ১৫:৩২আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১৫:৩২

গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানীতে চার মাস পরে এক যুবকের লাশ কবর থেকে ওঠানো হয়েছে। বুধবার (৪ জুলাই) গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকারের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।

জানা গেছে, কাশিয়ানী উপজেলার বরাসুর গ্রামের মো. আবুল কালাম শেখের ছেলে মো. শফিকুল শেখের (২৮) লাশ ৪ মার্চ বাড়ির অদূরে মেহগনি বাগানে গলায় রশি পেঁচানো অবস্থায় পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠায়।

এই ঘটনায় শফিকুরের চাচা মো. আব্দুল মান্নান শেখ বাদী হয়ে ২৬ জনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১৪ মার্চ পিবিআই গোপালগঞ্জে হস্তান্তর করে কাশিয়ানী থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পরিদর্শক শংকর চন্দ্র মাত্তুবর জানান, পোস্টমোর্টেম রিপোর্টে বলা হয় গলায় রশি দিয়ে শফিকুর শেখ আত্মহত্যা করেছে।

মামলার বাদী আব্দুল মান্নান শেখ লাশের পূনঃময়নাতদন্ত চেয়ে আদালতে আবেদন করেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ গত ৩ জুন লাশ উত্তোলন করে পূনঃময়নাতদন্ত করার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শংকর চন্দ্র মাত্তুবর আদালতের নির্দেশে বুধবার গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোভন সরকারের উপস্থিতিতে শফিকুলের লাশ উত্তোলন করে ফরিদপুর মেডিক্যাল কলেজে পাঠায়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম