বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদের গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৫ জুলাই ২০১৮, ১৪:৫৩আপডেট : ০৫ জুলাই ২০১৮, ১৫:১৮

সড়ক অবরোধের সময় মোটরসাইকেলে আগুন গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে তারা। বুধবার (৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে তারা সড়ক অবরোধ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা রাস্তা অবরোধের সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সোবহান সড়কের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের ওপর আগুন জ্বালিয়ে রাস্তা অবোরোধ করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে একদল বিক্ষুদ্ধ ছাত্র বিশ্ববিদ্যালয়ের সামনে গোবরা গ্রামবাসীর দোকানপাট ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করলে শিক্ষার্থী, গ্রামবাসী ও পুলিশের সঙ্গে ত্রিমুথী সংঘর্ষ বাধে। এসময় পুলিশ কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্র ও গ্রামবাসীর ছোড়া ইটের আঘাতে গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলামসহ ৫ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, বুধবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে তিন ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. নজরুল ইসলাম জানান, শুধু ফুটবল খেলাকে নিয়ে নয়, পুকুর পাড়ে থাকা বহিরাগতরা মেয়েদের উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে বুধবার সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এ নিয়ে উত্তেজিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনে ১০-১৫টি ব্যবসা-প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা বিশ্ববিদ্যালয়ের একটি গাড়িতে ভাঙচুর চালানোসহ দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এই তাণ্ডব চলতে থাকে বিশ্ববিদ্যালয় এলাকায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নেয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। কোনও পক্ষ থেকে এখনও ‌মামলা দায়ের করেনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও গোবরা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের সমঝোতা বৈঠক চলছে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও বহিরাগতদের সংঘর্ষে আহত ৩০



 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম