মুন্সীগঞ্জে নিখোঁজের একদিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ জুলাই ২০১৮, ২১:০৩আপডেট : ০৮ জুলাই ২০১৮, ২১:০৩

মৃত স্কুলছাত্র শহিদুল ইসলাম শান্ত

নিখোঁজের একদিন পর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবের চর এলাকার একটি পুকুর থেকে শহিদুল ইসলাম শান্ত (১৬)নামে নবম শ্রেণির এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

রবিবার (৮ জুলাই) বিকালের দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শান্ত ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ৯ম শ্রেণির ছাত্র ও ভবেরচরের কলেজ রোডের বাসিন্দা সিএনজি স্কুটার চালক মিলন মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৭জুলাই) অর্ধ-বার্ষিক ও  গণিত পরীক্ষা শেষে দুপুরে দুই গ্রামের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং শান্ত নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি পর তাকে কোথাও না পেয়ে তার মা সাফিয়া ইসলাম রবিবার সকালে গজারিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, প্রাথমিক তদন্তে তাকে হত্যা করার আলামত পাওয়া গেছে। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শান্তর পরনে স্কুল ড্রেস। পকেটে ছিল গণিত পরীক্ষার প্রশ্ন, কলম এবং স্কেল।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী