অপহরণের ৮ দিন পর অপহৃতকে ফতুল্লা থেকে উদ্ধার, গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ জুলাই ২০১৮, ১৬:৪৭আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৮:৫৯

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত ড্রাইভার এমরান হোসেনকে (২২) ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের আট দিন পর সোমবার দুপুরে তাকে উদ্ধার করা হয়। সে আরএফএল কোম্পানির গাড়ি চালাতো। এ ঘটনায় জড়িত চার অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১ জুলাই (রবিবার) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকা থেকে একদল অপহরণকারী ইমরানকে অপহরণ করে নিয়ে যায়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরজাঙ্গালিয়া এলাকার আব্দুল আজাদের ছেলে এমরান হোসেন রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার আরএফএল কোম্পানিতে ড্রাইভার হিসেবে কাজ করতো। গত (১ জুলাই) রবিবার দুপুরে ব্যক্তিগত কাজ শেষ করে ঢাকা থেকে মুড়াপাড়া এলাকায় ফেরার সময় তারাব পৌরসভার বিশ্বরোড এলাকায় নামে। এ সময় ৪/৫ জন লোক তাকে জোর করে একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে। এরপর মোবাইল ফোনে এমরানের বাবা আজাদের কাছে মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করেন। তা না হলে তার ছেলেকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। সন্তানকে ফিরে পাবার আশায় তিনি অপহরণকারীদের কয়েকটি মোবাইলে বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকাও পাঠায়। তারপরও সন্তানকে ফিরে না পেয়ে আজাদ হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকা থেকে অপহৃত এমরান হোসেনকে উদ্ধার করে পুলিশ। এ সময় এ ঘটনায় জড়িত আরিফ হোসেন, মো. হোসাইন, মমতাজউদ্দিন ও হৃদয় নামে চার অপহরণকারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ‘অপহৃত ড্রাইভারকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৪ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম