নারায়ণগঞ্জে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ জুলাই ২০১৮, ১১:৩২আপডেট : ১০ জুলাই ২০১৮, ১২:৫১

বন্দুকযুদ্ধ নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নাদিম ওরফে পঁচিশ নাদিম নামে এক যুবক নিহত হয়েছে। র‍্যাবের দাবি, নাদিম একজন মাদক ব্যবসায়ী। মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র‍্যাব-২ সিনিয়র সহকারী পরিচালক (এএসপি ) রবিউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পঁচিশ নাদিম কক্সবাজারের টেকনাফ থেকে একটি মাদকের চালান নিয়ে এসে পূর্বাচল উপশহরের খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে- এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব ২-এর একটি টিম অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায় । পরে র‍্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর নিয়ে জানা গেছে সে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পঁচিশ নাদিম। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ৪৫০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক