মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০১৮, ১৫:৪২আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৫:৪২

মানিকগঞ্জ মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকায় পানিতে ডুবে ইয়াসিন হোসেন (৪) নামে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে কাটিগ্রাম বাজার এলাকার বাড়িরপাশের একটি ডোবা থেকে ইয়াসিনের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
কাটিগ্রাম এলাকার রুবেল মাহমুদের ছেলে ইয়াসিন হোসেন স্থানীয় নজরুল ইসলাম বিদ্যা সিঁড়ি কিন্ডার গার্টেনের নার্সারীর ছাত্র।
রুবেল মাহমুদের বন্ধু কৃষ্ণ চন্দ্র রাজবংশী জানান, দুপুরে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে গুরুতর আহত হয় ইয়াসিন। পরে পরিবারের সদস্যরা ইয়াসিনকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক লুৎফর রহমান জানান, দুপুরে পানিতে ডুবে যাওয়া এক শিশুকে নিয়ে আসে তার পরিবারের সদস্যরা। পরে পরীক্ষা-নিরীক্ষা করে জরুরি বিভাগ থেকে ওই শিশুকে মৃত ঘোষণা করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের