কাশিয়ানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্ত্রী নিহত স্বামী আহত, আটক ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০১৮, ১৯:৪২আপডেট : ১২ জুলাই ২০১৮, ২০:২০

গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে লিপি বেগম (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। এ সময় তার স্বামী ইব্রাহিম শেখ (৩৫) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, ‘গভীর রাতে ইব্রাহিম শেখের বসতভিটায় সিঁদ কেটে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে। পরে তারা ইব্রাহিম শেখকে বাইরে বের করে মারধর করতে থাকে। এ সময় লিপি বেগম বাইরে বের হয়ে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী দুজনকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে লিপি বেগমের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা নেওয়ার পথে ফেরিতে ওই গৃহবধূ মারা যান।
পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত ইব্রাহিম শেখকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আজিজুরে রহমান আরও জানান, ধারণা করা হচ্ছে শক্রতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পরে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সারাফাত ফকির, বেলায়েত ফকির ও বাবুল মোল্যাকে আটক করা হয়েছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের