ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন এসআই!

মানিকগঞ্জ প্রতিনিধি
১৩ জুলাই ২০১৮, ১৭:০৬আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৯:৫৬

পুলিশ

ইয়াবা দিয়ে হাসেম আলী নামে এক দিনমজুরকে ফাঁসানোর চেষ্টা করতে গিয়ে দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন গ্রামবাসী। মানিকগঞ্জের সিঙ্গাইরের ছোট কালিয়াকৈর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে থানা থেকে পুলিশ গিয়ে ওই দুজনকে উদ্ধার করে নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, সিঙ্গাইর থানার এস আই মানিক ও কনস্টেবল জাহিদ মোটরসাইকেলে করে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছোট কালিয়াকৈর নতুনবাজার এলাকায় যায়। বাজারের কহিনুর ইসলামের কসমেটিকের দোকানের সামনে থেকে সাদা শার্ট ও লুঙ্গি পরা দিনমজুর হাসেম আলীকে ধরে তার পকেটে দুটি ইয়াবা ঢুকিয়ে দিয়ে তাকে হ্যান্ডকাফ পরায়। এ সময় সেখানে উপস্থিত এলাকাবাসী প্রতিবাদ করে এবং একপর্যায়ে ওই দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। উত্তেজিত জনতা তাদের মারতে উদ্যত হলে বলধরা ইউনিয়নের ওয়ার্ড সদস্য ইদ্রিস আলীসহ কয়েকজন বাধা দেয়।

খবর পেয়ে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন দ্রুত ঘটনাস্থলে যান। এলাকাবাসীর সঙ্গে দুই ঘণ্টা আলোচনার পর তিনি ওই দুই পুলিশ সদস্যকে মুক্ত করে থানায় নিয়ে যান।

এলাকাবাসীর অভিযোগ, কতিপয় সোর্সের সহায়তায় পুলিশ নিরীহ লোকদের মাদকের মামলায় আটক করে মোটা অংকের টাকা নিয়ে ছেড়ে দেয়। আর এই টাকার ভাগ পায় ওই পুলিশের সোর্স।

দিনমজুর হাসেম আলী জানান, তিনি সন্ধ্যায় বাজারে গিয়েছিলেন ওষুধ কিনতে। ওষুধ কিনে বাড়ি ফেরার পথে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ ওই দুই লোক এসে তার লুঙ্গি এবং শার্ট ধরে টানাটানি করে। এরপর তার পকেটে জোর করে কী যেন ঢুকিয়ে দেয়। তারা বলে, পকেটে দুটি ইয়াবা পাওয়া গেছে। তিনি এর প্রতিবাদ করেন। এই ঘটনা দেখে এলাকাবাসীও এর প্রতিবাদ করেন।

সিঙ্গাইর থানার ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই পুলিশ সদস্য ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। কিন্তু পরে খোঁজ নিয়ে জানা গেছে আটক ব্যক্তি একজন ভালো মানুষ। তথ্যদাতা পুলিশকে তার সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম