তিন সিটির নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না: ওবায়দুল কাদের

গাজীপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০১৮, ১৭:৫০আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১৯:৪৬

গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই তিন সিটি করপোরেশন নির্বাচনে সরকারের পক্ষ থেকে কোনও হস্তক্ষেপ করা হবে না। জনগণ যেভাবে চাইবে সেভাবেই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে।

শুক্রবার (১৩ জুলাই) দুপুর ২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা সড়ক পরিদর্শনে এসে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে নির্বাচনি এলাকায় যেতে পারেন, অথচ আমরা যেতে পারি না। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী এমপি ও মন্ত্রীরা এলাকায় যেতে পারবে না। আমরা সেই বিধি মেনে চলেছি। খুলনা ও গাজীপুরে আচরণবিধি লঙ্ঘন করিনি। এর আগে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েও নির্বাচনি এলাকায় কখনও যাইনি।’

মহাসড়কের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘টাঙ্গাইল বাইপাসে যে সমস্যাটা হতো সেটা এখন রিপেয়ার মেইন্টেনেন্স করে রিজিট ট্রিটমেন্ট করার ফলে ওখানে এবার আর সমস্যা হবে না। দেউরিয়া রেল ওভারপাসের কাজ প্রায় শেষ। তবে কিছু আইন সংক্রান্ত সমস্যা আছে। গত ঈদের চেয়ে এবার সেখানে যাত্রাটা আরও স্বস্তিদায়ক হবে। সড়কে চলাচলকারী গাড়ির গতিও ভালো পাবে। কোরবানির ঈদে ফোর লেনে যাতায়াত অনেক সুবিধাজনক হবে। যেটা গত রোজার ঈদে ছিল না। এবার ঈদে ২৩টি নতুন ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল করবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশিদ, গাজীপুর সড়ক বিভাগের প্রকৌশলী মারুফ হোসেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ মাসুদ আলম প্রমুখ।

/এনআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম