আড়াইহাজারে শিশুকে ধর্ষণ করলো ৬০ বছরের বৃদ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ জুলাই ২০১৮, ১৫:২৯আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৫:২৯

Narayanjang

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইয়াদ আলী (৬০)নামে এক ব্যক্তির বিরুদ্ধে দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও গ্রামের এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি এম এ হক জানান, শুক্রবার (১৩ জুলাই) সকালে এক শিশু এলাকার জামে মসজিদের মক্তব থেকে পড়া শেষ করে বাড়ি ফিরছিল। ফেরার পথে শিশুটিকে কলা খাওয়ানোর কথা বলে স্থানীয় জিনু খানের বাড়ির কেয়ারটেকার ইয়াদ আলী (৬০) ওই বাড়ির একটি কক্ষে আটকে রেখে তাকে ধর্ষণ করে। এসময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং ধর্ষক ইয়াদ আলী সিকদারকে আটক করে। পরে ধর্ষকের স্বজনরা বিচারের কথা বলে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।

নির্যাতনের শিকার শিশু উপজেলার দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। ধর্ষক ইয়াদ আলী সিকদার দেওয়ানপাড়া সিকদার বাড়ির মৃত ময়েজউদ্দিন সিকদারের ছেলে।

শনিবার (১৪ জুলাই) সকালে ওই শিশুর মা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

পুলিশ শিশুটিকে উদ্ধার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক ইয়াদ আলী সিকদারকে দ্রুত গ্রেফতার করা হবে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের