গাজীপুরে পোশাক শ্রমিক নিহত, বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০১৮, ১৪:৩৮আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৪:৪০

গাজীপুর গাজীপুরে শনিবার রাতে বাসের চাকায় পিষ্ট হয়ে মনোয়ারা খাতুন (২২) নামে পোশাক কারখানার এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গার্মেন্টস শ্রমিক ও পথচারীরা বাসটিতে আগুন দিয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, আগুনে বাসটির ভেতরের সিটগুলোসহ উপরের অংশ পুড়ে গেছে। তবে কেউ দগ্ধ হয়নি। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহগের বাড়ি শেরপুর জেলায়। নিহত মনোয়ারা স্থানীয় ক্যাপিট্যাল ডিজাইন কারখানার শ্রমিক।

এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার ক্যাপিট্যাল ডিজাইন গার্মেন্টস কারখানার কর্মী মনোয়ারা খাতুন শনিবার রাত সাড়ে ৮টার দিকে ছুটির পর কারখানা থেকে বাসায় যাচ্ছিল। পথে বর্ষা সিনেমা হলের পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বসুমতি পরিবহনের ঢাকাগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা বাসটি আটক করে। এদিকে শ্রমিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে পাশের কারখানার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা সড়কের ওপর বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এঘটনায় মহাসড়কের একপাশে (ঢাকাগামী) যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টা পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়দেবপুর থানা পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম