নিখোঁজের সাড়ে পাঁচ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ০৯:০৭আপডেট : ১৮ জুলাই ২০১৮, ০৯:২১

লাশ উদ্ধার গাজীপুর সিটির শাহ আলম বাড়ি এলাকা থেকে নিখোঁজের প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সাড়ে তিন বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে বাড়ির পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। ধর্ষণের পর শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাকে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে বায়োজিদ নামের স্থানীয় এক যুবককে আটক করা হয়েছে।

শিশুটির নাম খাদিজা। সে গাজীপুর সিটি করপোরেশনের বারবৈকা শাহ আলম বাড়ি এলাকার হায়দার আলীর একমাত্র মেয়ে।

জয়দেবপুর থানার উপপরিদর্শক এস আই আব্দুর রহমান জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় খাদিজা। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে রাত ৮টায় বাড়ির পাশের জঙ্গলে রক্তাক্ত অবস্থায় খুঁজে পান তাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, নিহতের বিষয়টি পুলিশকে জানানো হলে, ময়নাতদন্তের জন্য লাশ ওই হাসপাতালের মর্গে রাখে পুলিশ। মরদেহের ঠোঁট কাটা ও গলায় কালো দাগ রয়েছে। প্রাথমিকভাবে তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে জঙ্গলে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ ও মাথায় আঘাত করে শিশুটিকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িত সন্দেহে বায়োজিদ নামের স্থানীয় এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে রায়োজিদ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম