নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ১৭:১৯আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৭:১৯

 

নিহত ব্যবসায়ী আব্দুল হালিম উদ্দিন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুরে ব্যবসায়ী আব্দুল হালিম উদ্দিন হত্যা মামলার রায়ে চারজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আদালত লাশ গুম করার অভিযোগে প্রত্যেক আসামিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ আরও মাসের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান এর আদালত এই রায় দেন।

রায় ঘোষণার সময় সাত আসামির মধ্যে তিন আসামি উপস্থিত ছিল এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সাদেকুর রহমান, মো. ইকবাল হোসেন, সোহাগ এবং বাবু কাজী। বেকসুর খালাস প্রাপ্তরা হলেন, মোক্তার হোসেন, মো. মেহেদী ও আবুল হোসেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৫ আগস্ট ফতুল্লার বিসিক এলাকার হাজী আফসার উদ্দিনের ছেলে ইলেকট্রনিক ব্যবসায়ী হালিম উদ্দিনের পাওনা টাকা আদায়ে জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজে হন। এরপর একদিন পর ১৭ আগস্ট পুলিশ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর দেওয়ানবাড়ী এলাকার একটি ডোবা থেকে তার হাত-পা’বিহীন বস্তাবন্দী লাশ উদ্ধার করে। এই ঘটনায় হালিম উদ্দিনের ছোট ভাই শামীম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশের হাতে গ্রেফতার আসামি সাদেকুর রহমান হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে এবং জড়িত আসামিদের নাম উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। জবানবন্দীতে সে জানায়, পাওনা টাকার জন্য চাপ দিলে বন্ধু ইকবাল হোসেন তার বাসায় ডেকে নিয়ে হালিম উদ্দিনে হাতুড়ি দিয়ে মাথায় আঘাতের পর গলা কেটে হত্যা করে। হত্যার পর লাশ ৫ টুকরো করে সদর উপজেলার কাশিপুর এলাকায় ডোবায় ফেলে আসে। এ হত্যাকণ্ডের তদন্ত শেষে পুলিশ ২০১৭ সালের ২৩ মার্চ ২৫ জনকে সাক্ষী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এই মামলার রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওয়াজেদ আলী খোকন এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন,‘এই রায়ের মধ্যে দিয়ে প্রমাণিত হলো অপরাধ করে পার পাওয়া যায় না। উচ্চ আদালতের মাধ্যমে রায় কর্যকরের দাবি জানাচ্ছি।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানুজ্জামান এ রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন,‘নিম্ন আদালতে আসামি পক্ষ ন্যায় বিচার পায়নি।   আসামি পক্ষ উচ্চ আদালতে যাবে।’

তিন আসামিকে খালাস দেওয়ায় রায় নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে নিহত হালিম উদ্দিনের বাবা আফসার উদ্দিন বলেন, ‘নিম্ন আদালতে আশিংক ন্যায় বিচার পেয়েছি। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে যাদের নাম এসেছে তারা কিভাবে বেকসুর খালাশ পায়?’ তিনি পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম