কেন্দুয়ায় কলেজ ছাত্রের লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি
২১ জুলাই ২০১৮, ১১:০৭আপডেট : ২১ জুলাই ২০১৮, ১১:০৭

লাশ উদ্ধার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকী গ্রাম থেকে জুয়েল মিয়া (২০) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুলাই) সকালে লাশটি উদ্ধার করা হয়।কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জুয়েল মিয়া ডাউকী গ্রামের সবিজ মিয়ার ছেলে। সে পাশের কিশোরগঞ্জ ওয়ালী নেওয়াজ খান কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় পাশ করেছে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জুয়েল মিয়ার লাশ ডাউকী গ্রামের মসজিদের পিছনে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী বলেন, ‘লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে। কে বা কারা, কী কারণে জুয়েলকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক