আড়াইহাজারে জেলা আ.লীগ নেতাদের গাড়ি বহরে হামলা, আহত ১০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০১৮, ০৬:৫৮আপডেট : ২৪ জুলাই ২০১৮, ০৬:৫৮

হামলা করা হচ্ছে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুটি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় যাওয়ার পথে জেলা আওয়ামী লীগের নেতাদের ওপর হামলার অভিযোগ ওঠেছে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সমর্থকদের বিরুদ্ধে। ওই হামলায় অন্তত ১০ জন আহত এবং তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করা হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে আড়াইহাজারের গোপালদী পৌরসভার রামচন্দ্রী গ্রামে এ ঘটনা ঘটে বলে রাতে এক প্রেস ব্রিফিংয়ে দবি করেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

বৃষ্টির মধ্যে হামলা করা হচ্ছে প্রেস ব্রিফ্রিংয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ জানান, সোমবার বিকালে দুই পৌরসভা নির্বাচনে প্রচার-প্রচারণার শেষ দিনে দলীয় প্রার্থীর পক্ষে জেলা আওয়ামী লীগের নেতারা প্রচার-প্রচারণার উদ্দেশ্যে রওনা হই। বিকাল সাড়ে ৫টার দিকে আড়াইহাজার উপজেলার রামচন্দ্রদী এলাকায় গোপালদি পৌরসভার দলের মনোনীত আওয়ামী লীগ দলীয় প্রার্থী হালিম সিকদারের পক্ষে নৌকা প্রতিক নিয়ে প্রচারণায় নামার সময় স্থানীয় সংসদ সদস্য নজরুর ইসলাম বাবুর নির্দেশে তার ক্যাডাররা লাঠিসোঠা নিয়ে বহরে হামলা চালায়। হামলাকালে দুটি হাইয়েস এবং একটি নোহা গাড়ি ভাঙচুর করা হয়। একটি হায়েস গাড়িতে জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরাও ছিলেন। এসময় হামলাকারীরা বিভিন্ন শ্লোগান দেন।
বৃষ্টির মধ্যে হামলা করা হচ্ছে ইকবাল পারভেজ আরও জানান, হামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, কালাপাহাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রূপ মিয়া, যুবলীগকর্মী সফর আলী ও শরিফুলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে বাবুর লোকজন ওই হামলা চালিয়েছে।
প্রেস ব্রিফিংয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, এ রকম কোনও ঘটনার কথা আমার জানা নেই। কেউ কোনও অভিযোগও করেননি।
অভিযোগের বিষয়ে জানতে রাত সাড়ে ১০টার দিকে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম