ফেনসিডিলসহ ওলামা লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ জুলাই ২০১৮, ১০:২৮আপডেট : ২৫ জুলাই ২০১৮, ১০:২৮

গ্রেফতারের প্রতীকী ছবি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কেন্দ্রীয় ওলামা লীগ নেতা ও তার দুই সহযোগীকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে মেঘনা সেতুর টোলপ্লাজা সংলগ্ন আষাড়িয়ারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তাদের কাছ থেকে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে ও তাদের ব্যবহত ১টি প্রাইভেটকার আটক করে।
গ্রেফতার ওলামা লীগ নেতার নাম মোশাররফ হোসেন নাঈম (৪৭)। সে ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা ওলামা লীগের সভাপতি। এছাড়া গ্রেফতার অপর দুইজন হলেন তার সহযোগী জামাল হোসেন (৪০) ও রানা আহমেদ (২৭)।
গ্রেফতার মোশাররফ হোসেন নাঈম রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া গ্রামের বাসিন্দা। জামাল হোসেন একই উপজেলার নওয়াপাড়া গ্রামের বাসিন্দা ও ড্রাইভার রানা রূপগঞ্জের দড়িকান্দি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
সোনারগাঁও থানার এসআই ফয়সাল হাওলাদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হযেছে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম এই তথ্য জানিয়েছেন।
সোনারগাঁও থানার ওসি মো. মোরশেদ আলম বলেন, ‘মঙ্গলবার সকালে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এসআই ফয়সাল হাওলাদার মহাসড়কের মেঘনা সেতু টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। এসময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি সাদা রঙের প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো-গ-১৫-৮৫৪২) গতিরোধ করে তল্লাশি চালিয়ে ওলামালীগ নেতা মোশারফ হোসেনসহ তার ড্রাইভার ও অপর একজনকে ২৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি আটক করা হয়।’
ওসি আরও বলেন, ‘গ্রেফতার মোশাররফ কেন্দ্রীয় ওলামা লীগের যুগ্ম সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা ওলামালীগের সভাপতি বলে জানা যায়।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম