‘ধর্ষক’কে ধরিয়ে দেওয়ায় একজনকে কুপিয়ে হত্যা

সাভার প্রতিনিধি
২৬ জুলাই ২০১৮, ০৩:৫২আপডেট : ২৬ জুলাই ২০১৮, ০৩:৫৫

সাভার সাভারে এক ‘ধর্ষক’কে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম সেলিম মিয়া (৩৫)। বুধবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লার সোলাইমান মার্কেটে এ ঘটনা ঘটে।

সাভার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মহসিন মিয়া বলেন, ‘ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।  লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

নিহত সেলিম মিয়া মাছ ব্যবসায়ী। তিনি জামসিং এলাকার হোসেন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাভারের জামসিং এলাকার এক শিশু তার ফুফুর বাড়িতে থাকে। ওই শিশুকে কুয়েত প্রবাসী কবির হোসেন ধর্ষণ করে। শিশুটি তার আপন ভাতিজি। বুধবার সকালে শিশুটি তার বাবাকে বিষয়টি জানালে স্থানীয় কয়েকজন প্রতিবেশী কুয়েত প্রবাসীর পক্ষ নেয়। তারা টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করতে চায়। তবে ঘটনাটি মীমাংসা হওয়ার আগেই সেলিম মিয়া ও রফিকুল ইসলাম নামের দুই জন সাভার মডেল থানায় অবহিত করে। খবর পেয়ে সাভার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুকে উদ্ধার করে ও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবির হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে স্থানীয় তাইজুদ্দিন, মহরুদ্দিন ও কামরুল ওই দুই জনের ওপর ক্ষিপ্ত হয়। রাত ১০টার দিকে এক পর্যায়ে তাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করা হয়। এদের মধ্যে সেলিম মিয়া ঘটনাস্থলেই মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় রফিকুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম