রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নেতা নিহত

রাজবাড়ী প্রতিনিধি
২৭ জুলাই ২০১৮, ০৮:১৯আপডেট : ২৭ জুলাই ২০১৮, ০৮:১৯

বন্দুকযুদ্ধ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি লাল পতাকা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড লালন হালদার নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক,ওয়ান শুটারগান ও ৬টি কার্তুজ উদ্ধার করা হয়।

লালন পাবনা জেলার সুযানগর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার ফজলুল করিম।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাংশার সুইচ গেট এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে লালন আহত হয়। পরে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদেন্তর জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক