যেভাবে ইয়াবা পৌঁছে দিতেন ইদ্রিস মাস্টার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০১৮, ২২:৪৮আপডেট : ২৮ জুলাই ২০১৮, ২৩:০৪

আটক ইদ্রিস মাস্টার আবু মোসলেম উদ্দিন ওরফে ইদ্রিস মাস্টার। সাবেক মাদ্রাসা শিক্ষক। ইয়াবা বহনের দায়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাকে আটক করেছে র‌্যাব-১১। শুক্রবার (২৭ জুলাই) রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

ইদ্রিস মাস্টার কক্সবাজার জেলার মহেশপুর থানার শাহ্পুরী দ্বীপ এলাকার একটি কওমী মাদ্রাসায় শিক্ষকতা করতেন। এক বছর যাবত তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত পড়েন বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

প্রেসব্রিফিংয়ে র‌্যাব-১১ এর ব্যাটালিয়ন অধিনায়ক (ভারপ্রাপ্ত সিও) মেজর আশিক বিল্লাহ জানান, দুই মাস আগে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতারের পর ইদ্রিস মাস্টার সম্পর্কে তথ্য প্রকাশ পায়। তিনি একসঙ্গে আড়াই থেকে তিন হাজার পিস ইয়াবা নিজের পায়ুপথ দিয়ে পেটের ভেতরে প্রবেশ করিয়ে কক্সবাজার থেকে অভ্যন্তরীণ বিমানে এসে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। প্রতি চালানে মূল ডিলারদের কাছ থেকে তিনি ২০ হাজার টাকা করে পেয়ে থাকেন। গত এক বছরে ২০ থেকে ২৫ বার এভাবে ইয়াবা ট্যাবলেট নারায়ণগঞ্জে এনে সরবরাহ করেছেন। প্রতি মাসে তিন থেকে চারবার তিনি এভাবে ইয়াবা সরবরাহ করে থাকেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ জুলাই) রাতে পেটে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে অভ্যন্তরীণ বিমানে করে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে নামেন। গোপন খবরের ভিত্তিতে সেখান থেকেই র‌্যাব তাকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় নামলে র‌্যাব তাকে আটক করে স্থানীয় একটি বেসরকারি মেডিক্যাল সেন্টারে নিয়ে শারীরিক পরীক্ষা করায়। সেখানে ডিজিটাল এক্সরে রিপোর্টে তার পেটে ইয়াবার প্রমাণ পাওয়া যায়। র‌্যাব জিজ্ঞাসাবাদ করলে আবু মোসলেম উদ্দিন ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করেন। পরে তিনি নিজেই পায়ুপথ দিয়ে ইয়াবার প্যাকেট বের করেন। তিনটি প্যাকেটে ২ হাজার ৪শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

আটক ইদ্রিস মাস্টার র‌্যাব জানায়, মোসলেম উদ্দিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম