সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বাস ভাঙচুরের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ জুলাই ২০১৮, ০৩:৫৫আপডেট : ৩০ জুলাই ২০১৮, ০৩:৫৫

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় চাঁদার দাবিতে লাব্বাইক পরিবহনের ৪টি যাত্রীবাহী বাস ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৯ জুলাই) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে সিএনজি পাম্প এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে লাব্বাইক পরিবহনের কর্তৃপক্ষ।

অভিযুক্তরা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়ার লোকজন বলে জানা গেছে।

লাব্বাইক পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসান জানান, রবিবার বিকালে ইয়াসিন আরাফাত রাসেল, শফিকুল ইসলাম, ফয়সাল, পারভেজ, রাজু ও ছোট রাসেলসহ কিছু লোকজন সানারপাড় পিডিকে পাম্পের সামনে চাঁদার দাবিতে তাদের পরিবহনের ৪টি বাস ভাঙচুর করে। চাঁদাবাজদের দাবি গাড়ি প্রতি তাদেরকে প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা দিতে হবে। অন্যথায় তারা সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে বাস চলতে দেবে না। এ ঘটনায় রবিবার রাতে তাদের পরিবহনের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনাটি মিথ্যে ও বানোয়াট। এই ঘটনায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু তারা এ ঘটনার সঙ্গে জড়িত নয়। বিষয়টি নিয়ে কেউ ষড়যন্ত্র করছে।’

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) আজিজুল হক বলেন, ‘বাস ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটির তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

ঘটনাটি তদন্ত করতে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই ফয়সাল আলম জানান, ‘লাব্বাইক পরিবহনের ৪টি বাস ভাঙচুর করা হয়েছে। তবে কী কারণে ভাঙচুর করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম