নারায়ণগঞ্জে দুই নৈশপ্রহরীকে হত্যা করে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ জুলাই ২০১৮, ১৮:৪২আপডেট : ৩০ জুলাই ২০১৮, ২০:৪৭

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দরে দুই নৈশপ্রহরীকে হত্যা করে তিনটি ব্যাটারির দোকানে ডাকাতির ঘটনার জড়িত থাকার অভিযোগে সাত ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার সন্ধ্যা থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত ৭০ হাজার টাকা মূল্যের ব্যাটারি।

রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার মঈনুল হক তার কার্যালয়ে সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হচ্ছে, মোক্তার হোসেন, রনি হোসেন, রানা ফকির, জাহিদুল শরীফ, তাহিদুল, জসিম মুন্না, শাওন রানা এবং আতিকুর রহমান। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মঈনুল হক জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ছয়জনই জোড়া খুন ও ডাকাতির ঘটনায় সশরীরে অংশগ্রহণ করেছে। একজন লুণ্ঠিত ব্যাটারি বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত ছিল। পরে ডাকাত দলের সদস্যরা পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জের আরেক দোকানে ডাকাতি করে। এই দলে কমপক্ষে ১১ থেকে ১২ জন সদস্য রয়েছে। তবে এই হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনার সঙ্গে সাতজনের মধ্যে স্থানীয় একজন রয়েছে। ঘটনার আগে ডাকাতরা কয়েক দফায় ওই এলাকায় গিয়ে পর্যবেক্ষণ করে গেছে। পরে প্রস্তুতি নিয়ে ডাকাতরা দুই নৈশপ্রহরীকে হত্যার পর তিনটি দোকানের মালামাল লুট করে।

তিনি আরও জানান, পাশের দোকানের সিসিটিভির ফুটেজ দেখে ডাকাতদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করা হবে।

গত ২১ জুলাই রাতে বন্দর লক্ষখোলা এলাকায় নৈশপ্রহরী রায়হান উদ্দিন ও মোতালেবকে হত্য করে তিনটি ব্যাটারির দোকান থেকে ২৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ ঘটনায় ব্যবসায়ী আলমগীর হোসেন বাদী হয়ে বন্দর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে মামলা করেন।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম