পায়েল হত্যা মামলায় বাসের হেলপারের একদিনের রিমান্ড মঞ্জুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩০ জুলাই ২০১৮, ২১:৪০আপডেট : ৩০ জুলাই ২০১৮, ২১:৫১

রিমান্ড নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পঞ্চম বর্ষের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যার ঘটনায় গ্রেফতার চালকের সহকারী (হেলপার) মো. ফয়সাল হোসেনকে (৩০) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৩০ জুলাই) দুপুরের দিকে ফয়সালকে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ সাত দিনের রিমান্ডের জন্য আবেদন জানালে আমলি আদালত-৫ এর বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। এর আগে এই ঘটনায় বুধবার (২৫ জুলাই) হানিফ পরিবহন বাসের তিন স্টাফকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোর্ট পরিদর্শক হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, দুপুরের দিকে ফয়সালকে হাজির করা হলে বিচারক পশুপতি বিশ্বাস একদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মঙ্গলবার (২৪ জুলাই) পায়েলের মামা গোলাম সারোয়ারদী বিপ্লব বাদী হয়ে গজারিয়া থানায় বাসচালক জামাল হোসেন, সুপারভাইজার মো. জনি ও হেলপার ফয়সালকে এজাহার নামীয় আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় বাসের সুপারভাইজার জনি (৩৮) ও চালক জামাল হোসেন (৩৫) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম