টাঙ্গাইলে ১৭টি গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানার আদেশ

টাঙ্গাইল প্রতিনিধি
০২ আগস্ট ২০১৮, ০৭:৫৮আপডেট : ০২ আগস্ট ২০১৮, ০৮:০৩

টাঙ্গাইলে ১৭টি গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানার আদেশ  

রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে ফিটনেসবিহীন গাড়ি,  ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র যাচাই-বাছাইয়ের অভিযান শুরু হয়েছে। এর অংশ হিসেবে টাঙ্গাইলের গুরুত্বপূর্ণ মহাসড়কে বুধবার অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ১৭টি পক্ষকে সাজা দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুজহাত তাসনীম আওন জানান,  চালকদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র সঠিক না থাকায় শাহ ফতেহ আলী পরিবহন, শ্যামলী পরিবহন, ডিপজল পরিবহন, হানিফ পরিবহন, এসআর ট্রাভেলসসহ ১৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়েরসহ মোট ৪৯ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (০১ আগস্ট) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে চলা অভিযানে টাঙ্গাইলের বিআরটিএর মোটরযান পরিদর্শক ওহিদুর রহমানসহ র‌্যাবের একটি দল অংশ নেয়।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম