নৌমন্ত্রীর জেলা মাদারীপুর থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি
০২ আগস্ট ২০১৮, ১৫:৪০আপডেট : ০২ আগস্ট ২০১৮, ১৫:৪৫

যান চলাচল বন্ধ রাজধানীতে দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের পরিস্থিতিতে মাদারীপুর থেকে দূরপাল্লার পরিবহন বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল থেকে কোনও গাড়ি মাদারীপুর থেকে ছেড়ে যায়নি। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফাইজুল শরীফ এ তথ্য নিশ্চিত করেছেন।  

সরেজমিনে দেখা গেছে, মাদারীপুরের নতুন বাসস্ট্যান্ড ও নৌপরিবহন মন্ত্রীর বাসভবনের সামনে থেকে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও তার ভাইদের মালিকানাধীন সার্বিক পরিবহনের কোন গাড়ি মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় নি। এছাড়াও মাদারীপুরের চন্দ্রা পরিবহন, সোনালী পরিবহনসহ অন্যান্য পরিবহনের কোন বাসও চলাচল করছে না।

মাদারীপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ফাইজুল শরীফ জানান, নিরাপত্তার স্বার্থ ও যানবাহন ভাঙচুরের কারণে মাদারীপুর থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটে দুরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রাখা হয়। শ্রমিকদের দাবি, সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে পরিবহন চালালে ভাঙচুর ও চালকদের ওপর হামলা হতে পারে। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক ও শ্রমিকদের। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম