টাঙ্গাইলে প্রক্সি দিতে গিয়ে ৫ শিক্ষার্থী আটক

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৮, ০৪:০৬আপডেট : ০৪ আগস্ট ২০১৮, ০৫:৩৬

টাঙ্গাইল টাঙ্গাইল মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) এর ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ৫ শিক্ষার্থী আটক হয়েছে। শুক্রবার (৩ আগস্ট) সকালে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট বালিকা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান জানান, টাঙ্গাইলে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান (২২), ময়মনসিংহ ক্যান্টনমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া আক্তার (২০) কে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ি কেন্দ্রের বাহির থেকে তাদের সহযোগী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী আশিকুর রহমান (২৩) ও মেহেদী হাসান (২০)কে আটক করা হয়।

অপর দিকে কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আরও এক শিক্ষার্থীকে আটক করে তাদের টাঙ্গাইল মডেল থানায় প্রেরণ করা হয়। এছাড়াও প্রক্সি দেওয়ায় তিনজন পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, এ বছর টাঙ্গাইল ম্যাটস এর ভর্তি পরীক্ষার জন্য ১ হাজার ৮৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৩৬৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম