‘ফেসবুকে প্রচারিত কোনও তথ্যই সংবাদ নয়, এটি আন্তর্জাতিকভাবেই স্বীকৃত’

মাদারীপুর প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৮, ১৭:২৮আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৭:৫৯

বক্তব্য রাখছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ ফেসবুকের তথ্য ব্যবহারের ক্ষেত্রে যাচাই-বাছাই করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ফেসবুকে প্রচারিত কোনও তথ্যই সংবাদ নয়, এটি আন্তর্জাতিকভাবেই স্বীকৃত।’

রবিবার (৫ আগস্ট) দুপুরে মাদারীপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান আরও বলেন, ‘শনিবার ফেসবুকে গুজব ছড়িয়েছিল যে— ঢাকায় ছাত্রদের আন্দোলনে তিন জন মারা গেছে, পাঁচ জন মারা গেছে। পরে দেখা গেছে তা ঠিক নয়। সাংবাদিকদের প্রথম পদক্ষেপ হলো নিশ্চিত হওয়া। তাই নিশ্চিত না হয়ে কোনও তথ্য ফেসবুক থেকে নিয়ে সাংবাদিকদের প্রকাশ করা উচিত নয়। এ ব্যাপারে কোনও আইন ছিল না। আইনের মাধ্যমে বিষয়টি নির্ধারণ করা হবে। ’

বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন ও আচরণ বিধি সম্পর্কে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ‘সারাদেশের সাংবাদিকদের তালিকাভুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। পেশাগত স্বীকৃতির জন্যই এটি করা দরকার।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, মাদারীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শাহজাহান খানসহ অন্যরা। মতবিনিময় সভায় মাদারীপুর জেলার প্রায় ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম