গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় বৃদ্ধা নিহত

গাজীপুর প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৮, ২০:৪১আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ২০:৪১

লাশ

গাজীপুরের রাজেন্দ্রপুরে কাভার্ড ভ্যান চাপায়  খোদেজা আক্তার (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। নিহত খোদেজা শ্রীপুর উপজেলার হালুকাইদ গ্রামের মৃত মুনসুর আলীর স্ত্রী। বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

সালনা হাইওয়ে থানার সার্জেন্ট আল-আমীন জানান, খোদেজা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ময়মনসিংহের ত্রিশালে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। রাজেন্দ্রপুর চৌরাস্তায় মহাসড়ক পার হওয়ার সময় তিনি ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের নিচে পড়ে নিহত হন। পরে কোনও অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম