গাজীপুরে চার রাউন্ড গুলি ভর্তি পিস্তল উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৮, ১৮:০১আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ১৮:০১

গাজীপুর

গাজীপুরে পুলিশের ধাওয়া খেয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া চার রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার জেলা শহরের শহীদ বরকত স্টেডিয়াম এলাকা থেকে পিস্তলটি উদ্ধার করে পুলিশ।

গাজীপুর টাউন ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, জেলা শহরের রাজবাড়ি এলাকার জজ কোর্ট রোড মোড়ে সকাল সাড়ে ১০টার দিকে নাদিম নামে স্থানীয় এক যুবককে পিস্তল ঠেকিয়ে পথরোধ করে দু’সন্ত্রাসী। এ সময় নাদিম কৌশলে দৌড়ে পাশে জেলা প্রশাসকের কার্যালয়ের (রাজবাড়ি) গেটে দায়িত্বে থাকা পুলিশকে ঘটনাটি জানায়। পরে পুলিশ ওই দুই সন্ত্রাসীকে ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় শহীদ বরকত স্টেডিয়াম এলাকায় গুলি ভর্তি পিস্তলটি ফেলে রেখে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ পিস্তলটি উদ্ধার করে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম