সাভারে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

সাভার প্রতিনিধি
১০ আগস্ট ২০১৮, ১২:০৯আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১২:২০

সড়ক দুর্ঘটনা সাভারে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আশরাফ গাজী নামের (৩০) এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত দু’জন। শুক্রবার সকালের দিকে সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালকের বাড়ি বাগেরহাটের চিতলমারী থানার আডুয়ারন্নী চড় পাড়া গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে একটি মাছবোঝাই ট্রাক নিয়ে গাবতলীর দিকে যাচ্ছিলেন আশরাফ। সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকটি সালেহপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাছ ভর্তি ট্রাকের সামনের অংশ ধুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও দুইজন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কদির বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক