নারায়ণগঞ্জে মেঘনা নদীতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ আগস্ট ২০১৮, ২০:৪১আপডেট : ১২ আগস্ট ২০১৮, ২০:৪১

পানিতে ডুবে গেছে শিশু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে ইয়াসিন (৭) ও বিন ইয়ামিন (৭) নামের দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার হাড়িয়া গোবিন্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের মেঘনা নদীর হাড়িয়া গোবিন্দি এলাকায় রবিবার দুপুরে গোসল করতে নামে ইয়াসিন। এসময় ইয়াসিন স্রোতে তলিয়ে যেতে থাকলে বন্ধুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে বিন ইয়ামিন। প্রচণ্ড স্রোতে সেও পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আশেপাশের লোকজন এসে দুই স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করে।

নিহত ইয়াসিন উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া গোবিন্দ গ্রামের কামাল হোসেনের ছেলে। সে স্থানীয় হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। বিন ইয়ামিন একই এলাকার সালাউদ্দিনের ছেলে সে মুনলাইট কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণীর ছাত্র।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিকেলে লোকমুখে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘটনার পর পরই নিহত দুই স্কুল ছাত্রের লাশ স্বজনরা দাফন করে ফেলেছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম