পদ্মায় প্রবল স্রোত, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৮, ১১:৩০আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৩:৩১

ফেরি চলাচল পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়েছে।পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে আসার জন্য সময় লাগছে দ্বিগুণ। এ কারণে পাটুরিয়া ঘাট ও দৌলতদিয়া ঘাটের প্রান্তে আটকা পড়ে রয়েছে শত শত যানবাহন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো.শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোমবার (১৩ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটে দুই শতাধিক যানবাহন সিরিয়ালে আটকে আছে। যশোর থেকে ঢাকাগামী পন্যবাহী ট্রাক চালক মো.জাহাঙ্গীর বলেন,“ ট্রাকভর্তি কাঁচামাল নিয়ে যশোর থেকে ঢাকা যাচ্ছি। সকাল থেকে এখন পর্যন্ত সিরিয়ালে বসে আছি। দৌলতদিয়ায় সারা বছর এমন ভোগান্তি লেগেই থাকে।’
ফরিদপুর থেকে ঢাকাগামী বাসযাত্রী জাহিদুল ইসলাম বলেন, ‘নদী পার হতে আগে যেখানে ৩০ মিনিট সময় লাগতো এখন সেখানে দেড় ঘন্টার বেশি সময় লাগছে।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো.শফিকুল ইসলাম জানান, ‘ঘাটে বর্তমানে ১৮টি ফেরির মধ্যে ১৭টি ফেরি চলাচল করছে। যার মধ্যে ৮টি রো রো,২টি কে-টাইপ ও ৮টি ইউটিলিটি ফেরি রয়েছে।’

/এমএফ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম