বালিয়াকান্দির নারুয়া-মেঘচামী সড়কের বেহাল দশা

তানভীর মাহমুদ, রাজবাড়ী
১৪ আগস্ট ২০১৮, ১৯:৫৭আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২০:০৫

 

বালিয়াকান্দির নারুয়া-মেঘচামী সড়কের বেহাল দশা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি-নারুয়া ও বালিয়াকান্দি-মেঘচামী আঞ্চলিক সড়কের বেহাল দশা। প্রায় ১২ কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশেই খানাখন্দ আর গর্ত। বৃষ্টিতে এসব গর্তে পানি জমে থাকায় প্রায়ই উল্টে যাচ্ছে যানবাহন। ঘটছে দুর্ঘটনা।

রাজবাড়ী থেকে বালিয়াকান্দির নারুয়াগামী মোটরসাইকেল চালক মো. আলামিন ব্যাপারী বলেন, ‘পোল্টি ব্যবসার কারণে জেলার বিভিন্ন গ্রামে ছুটে চলতে হয়। নারুয়া বাজারে ব্যবসা থাকায় প্রতিদিন এই রুটে মোটরসাইকেল চালাতে হয়।বালিয়াকান্দি বাজার এলাকায় রাস্তার মধ্যে বড় বড় গর্ত। বৃষ্টিতে পানি জমে থাকে। মাঝে মধ্যে গর্তে পড়ে দুর্ঘটনা ঘটে।’

বালিয়াকান্দির নারুয়া-মেঘচামী সড়কের বেহাল দশা থ্রি হুইলার চালক রশিদ মিয়া বলেন, ‘ইজিবাইক (অটোরিকশা) চালিয়ে সংসার চালাই। এমন রাস্তায় গাড়ি চালালে প্রতিদিনই গাড়ি মেরামত করতে হয়।’

বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘বালিয়াকান্দি-নারুয়া ও মেঘচামীর সড়ক দুটি একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক দুটির একটি নারুয়া হয়ে পাংশা অপরটি মেঘচামী হয়ে মধুখালী গেছে। সড়ক দুটি সংস্কার করতে হবে। সংস্কারের প্রস্তুতি চলছে।’

বালিয়াকান্দির নারুয়া-মেঘচামী সড়কের বেহাল দশা রাজবাড়ীর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী খান এ শামীম বলেন, ‘বালিয়াকান্দি-নারুয়া ও বালিয়াকান্দি-মেঘচামীর সড়ক দুটিকে আরসিআইপি প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংস্কারের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দফতরে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে টেন্ডার হবে।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম