নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় তীরে পশুর অবৈধ হাট উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৮, ১৯:০২আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৯:০২

ভেঙে ফেলা হচ্ছে পশুর হাট

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনুমোদন ছাড়া বসানো অস্থায়ী পশুর হাট উচ্ছেদ করেছে নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন ময়মনসিংহ পট্টি এলাকায়  বসানো হাটটির বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক মো. শহীদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ, সহকারী পরিচালক মো. শাহআলম, ইশরাক হাসান, আনসার কমান্ডার বিল্লালসহ আনসার সদস্যরা।

ভেঙ্গে ফেলা অবৈধ শীতলক্ষার পাশের অবৈধ পশুর হাঁট

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর নদীর তীর রক্ষায় বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের তৎকালীন যুগ্ম পরিচালক একেএম আরিফউদ্দিন হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেন। পরে হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার চৌধুরী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের যৌথ বেঞ্চ শীতলক্ষ্যা নদীর তীরে পশুর হাট বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন। তিন বছর আগে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট সংলগ্ন ময়মনসিংহ পট্টি এলাকায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর। ওই খালি জায়গা ক্ষমতাসীন দলের কয়েকজন প্রশাসনের অনুমোদন ছাড়াই অবৈধভাবে হাট বসানোর চেষ্টা করে আসছিল। তারা ওই খালি জায়গায় হাট বসানোর লক্ষ্যে বাশের টাওয়ার স্থাপন করাসহ বাশ ও তিরপাল দিয়ে প্যান্ডেল তৈরি করেছিল। তবে বৃহস্পতিবার দুপুরে বিআইডব্লিউটিএ’র একটি টিম ঝটিকা অভিযান চালিয়ে হাটের জন্য লাগানো বাশের টাওয়ারসহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের উপ পরিচালক মো. শহীদুল্লাহ জানান, বৃহস্পতিবার দুপুরে অবৈধ হাটটির স্থাপনা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি একটি কাগজপত্র বিহীন ড্রেজার আটক করা হয়েছে।

ভেঙ্গে ফেলা অবৈধ শীতলক্ষার পাশের অবৈধ পশুর হাঁট  

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম