শ্রীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে গরু বোঝাই ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

গাজীপুর প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৮, ১২:১৮আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১২:১৮

লাশ

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে গরু বোঝাই ট্রাকের ধাক্কায় গরু বিক্রেতা আজিজুর রহমান খোকা (৩০) নিহত হয়েছে। এ ঘটনায় আরও  দুই ব্যবসায়ী আহত হয়েছে। নিহত আজিজ জামালপুর সদর উপজেলার সোনাকাথা এলাকার হোসেন আলীর ছেলে। শনিবার ভোর ৪টায় মাওনা উড়াল সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, জামালপুর সদর উপজেলার চরশী উপরীপাড়া এলাকার লাল মাহমুদের ছেলে খোরশেদ আলম (৩৪)এবং ট্রাকের হেলপার হযরত আলী (২১)। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়র হুসেন জানান, জামালপুর থেকে ব্যবসায়ীরা ট্রাকে করে গরু নিয়ে ঢাকা যাচ্ছিলেন। মহাসড়কের শ্রীপুর উপজেলার মাওনা উড়াল সেতুতে উঠলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা বালি বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়।এতে গরুর ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকে থাকা দুই গরু ব্যবসায়ীসহ তিনজন আহত হয়। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে গুরুতর আহত গরু ব্যবসায়ী খোকা মারা যায়।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ট্রাকে ১৫টি গরু ছিল। গরুগুলো নিহত খোকার ব্যবসায়ীক অংশীদার বাবুল শেখ ও রহমত আলীর হেফাজতে দেওয়া হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম