কোটালীপাড়ার বিলের গ্রামে চলছে গরু মোটাতাজাকরণ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৮, ১২:১১আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১২:২২

  গরুর খামার কোরবানি উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিল বেষ্টিত তিন গ্রামে প্রায় আড়াইশ’ পরিবার গরু মোটাতাজাকরণ করছে।  সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এসব গরু মোটাতাজা করা হচ্ছে।  শেষ মুহূর্তে ভারতীয় গরুতে বাজার ভরে যাওয়ায় লোকসান দিলেও এবছর এখন পর্যন্ত ভারতীয় গরু না আসায় তারা লাভের মুখ দেখবেন বলে প্রত্যাশা করছেন।

কোটালীপাড়ার সোনাখালি, তারাইল ও গোপালপুর গ্রামের অন্তত আড়াইশ পরিবারের আয়ের প্রধান উৎস গরু মোটাতাজা করা।সারাবছর বাড়ির চারিদিকে পানি থাকায় ফসল চাষ সম্ভব নয়। তাই গরু পালনকেই তারা আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছেন। প্রতিবছরই তারা কোরবানির হাটে গরু বিক্রি করে লাভের টাকায় সংসার চালান।

ঘাস, খৈল, ভুষি, খড় ইত্যাদি গরুর খাবার হিসেবে ব্যবহার করেন। প্রাকৃতিক নিয়মে দেশীয় গরু মোটাতাজা করায় এখানকার গরুর চাহিদাও বেশি। এখান থেকে গরু গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা ও বরিশালের বিভিন্ন কোরবানির হাটে বিক্রি হয়ে থাকে।

গরুর খামার কোটালীপাড়ার সোনাখালী গ্রামের গরু লালন পালনকারী কয়েকজন জানান, ঘাস ও অন্যান্য খাবার খাইয়ে গরু মোটাতাজা করেন তারা। তাদের প্রধান পেশাই হল গরু মোটাতাজা করা। তারা  কোরবানির হাটে গরু বিক্রির লক্ষ্য নিয়ে এ ব্যবসা করি বলে জানালেন এ পেশার সঙ্গে জড়িতরা।

এখানকার খামারিদের বিশেষত্ব হলো তারা গরু মোটাতাজা করতে কোন স্টেরয়েড ব্যবহার করেন না। জেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে গরু চাষিদেরকে প্রাকৃতিক নিয়মে গরু মোটাতাজা করার পরামর্শ দেওয়া হয়। শেষ পর্যন্ত ভারতীয় গরু না আসলে এখানকার চাষিরা লাভবান হবেন বলে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা মনে করছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের