ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি
২০ আগস্ট ২০১৮, ১০:০৮আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১০:১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। সোমবার (২০ আগস্ট) ভোর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত বিভিন্ন পয়েন্টে থেমে থেমে চলছে গাড়ি। এতে ভোগান্তির শিকার হচ্ছেন উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষ। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেনএ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সোমবার ভোরে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর ও ধলা টেংগর এলাকায় দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এ সময় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এখন পর্যন্ত এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন পয়েন্টে যানজট রয়েছে। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করছে যাচ্ছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম