শ্রীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০১৮, ১৭:২০আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৭:৩১

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- পেলাইদ গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরাফাত শেখ (৮) ও আলমগীর শেখের ছেলে শ্রাবণ সরকার (৭)। সোমবার (২০ আগস্ট) বেলা ১১টায় উপজেলার গোসিংগা ইউনিয়নের পেলাইদ গ্রামে খালে মাছ ধরতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে তাদের মৃত্যু হয় । নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

নিহতের চাচা নজরুল ইসলাম মোড়ল বলেন, সকালে আরাফাত ও আলমগীর বাড়ির পাশের খালে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। এসময় তারা পানিতে নেমে মাছ ধরতে গেলে ডুবে যায়। তাদের সহপাঠীরা ডুবে যাওয়ার ঘটনাটি বুঝতে পারেনি।

তিনি আরও জানান, এসময় খালের পাশে মাছ ধরছিলেন আরাফাতের চাচা মোশারফ হোসেন। শিশুরা আরাফাত ও শ্রাবণকে অনেক সময় ধরে দেখতে না পেয়ে চাচা মোশারফকে জানায়। পরে তিনি খালের এক পাশে পানির ওপরে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্ত্যব্যরত চিকিৎসক ডা. আবু রায়হান জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম