কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০১৮, ২০:০৯আপডেট : ২০ আগস্ট ২০১৮, ২০:২০

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ঈদে ঘরমুখো যাত্রীদের স্রোত দেখা গেছে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে। সোমবার (২০ আগস্ট) ভোরের আলো ফুটতে না ফুটতে লঞ্চ, স্পিডবোট এবং ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। প্রতিটি লঞ্চ ও স্পিডবোটে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গেছে। এই সুযোগে বাড়তি ভাড়া আদায় করছেন অসাধুরা চালক ও মালিকরা। এছাড়া দূরপাল্লার পরিবহনগুলোতেও একই চিত্র দেখা গেছে।
একাধিক সূত্র জানায়, অতিরিক্ত যানবাহনের চাপের কারনে কাঁঠালবাড়ী এলাকায় দীর্ঘ গাড়ির সারি দেখা দেখা গেছে। পরিস্থিতি মোকাবিলায় নজরদারি বাড়িয়ে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম কাজ করছে। এই নৌরুটে ১৭টি ফেরি, ৮৭টি লঞ্চ ও দেড় ১শ’ টিরও বেশি স্পিডবোট চলাচল করে। ঈদে যাত্রীদের নিরাপত্তায় সিসি টিভি ক্যামেরার পাশাপাশি ৩শ’র বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বক্ষনিক দায়িত্বপালন করছে।
সরেজমিন পরিদর্শণ করে দেখা যায়, সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন মাইক্রোবাসের চলাচলকারী যাত্রীরা। ফিটনেসবিহীন মাইক্রোবাসে গাদাগাদি করে যাত্রী উঠাচ্ছেন এর মালিক ও চালকরা। ভাড়াও নেওয়া হচ্ছে দেড় থেকে দুই গুণ।
বাগেরহাটের মোল্লারহাট এলাকার যাত্রী সুজন মিয়া বলেন, সাধারণ সময় বাসে ৩শ’ থেকে সাড়ে ৩শ’ টাকা নিলেও এই সময় যাত্রীদের জিম্মি করে ৪শ’ থেকে ৫শ’ টাকা আদায় করা হচ্ছে। এছাড়া বাসের ভেতরে ও বাইরে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। প্রশাসনের গুরুত্ব দেওয়া উচিত।
কাঁঠালবাড়ী থেকে মাইক্রোবাসে করে বরিশালগামী যাত্রী ইসরাত জাহান পুতুল বলেন, সাধারণ সময়ে মাইক্রোবাসে ৩শ’ টাকা নেওয়া হলেও এখন নিচ্ছে সাড়ে ৪শ’ থেকে ৫শ’ করে। তা আবার প্রশাসনের সামনেই। প্রচণ্ড গরমে মাইক্রোবাসে গাদাগাদি করে লোক ঢুকাচ্ছে।
শিমুলিয়া ঘাট থেকে লঞ্চে আসা যাত্রী নাজমুল হোসেন বলেন, পদ্মায় পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনায় এতো মানুষ মারা গেল তবুও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা বন্ধ হচ্ছে না। প্রশাসনের এই বিষয়ে নজর দেওয়া উচিত।
স্পিডবোটের যাত্রী তমা আক্তার বলেন, এই নৌরুটে নিয়মিত আমি স্পিডবোটে চলাচল করি, স্বাভাবিক সময়ে ১শ’ ২০ টাকা ভাড়া নিয়ে ঈদ উপলক্ষে নেওয়া হচ্ছে ২শ’ টাকা। এছাড়া যাত্রীদের নিরাপত্তায় প্রতিটি স্পিডবোটে লাইফ জ্যাকেট দেওয়ার কথা থাকলেও কেউ এই নিয়ম মানছে না।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মিঞা বলেন, ‘বাড়তি ভাড়া আদায়ের বিষয়টি আমার নলেজে নেই। এই বাড়তি ভাড়া নেওয়ার কথা সঠিকও নয়।’
মাদারীপুরের শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহম্মেদ বলেন, ‘প্রশাসনের একাধিক টিম বিভিন্ন স্পটে ঘুরে বাড়তি ভাড়া না নেওয়ার জন্য বাস ও মাইক্রোবাসের কাউন্টারে গিয়ে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের