সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট, থেমে থেমে চলছে যানবাহন

সাভার প্রতিনিধি
২১ আগস্ট ২০১৮, ১২:০৮আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১২:০৮

 

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মানিকগঞ্জ থেকে সাভার পর্যন্ত  যানবাহন চলছে থেমে থেমে ।

দশ থেকে বিশ মিনিটের পথ পাড় হতে লেগে যাচ্ছে কয়েক ঘণ্টা।  যানজটে আটকা পড়ে চরম ভোগান্তীতে পড়তে হচ্ছে ঘরমুখো মানুষের। সোমবার দুপুরে সাভারের অধিকাংশ পোশাক কারখানা ছুটি হওয়ার পর থেকে সড়কে চাপ বাড়তে থাকে। সন্ধ্যার দিকে যানজট ভায়বহ আকার ধারণ করলেও রাতের দিকে কিছুটা কমেছে। রাতে থেমে থেমে যান চলাচল করেছে।

সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন জায়গায় গিয়ে দেখা যায়, সোমবার সন্ধ্যার পর থেকে সাভার উপজেলার শিল্পাঞ্চল এলাকার ঘরমুখো মানুষ বাড়ি ফেরার জন্য মহসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে জড়ো হয়েছে। বাসস্ট্যান্ডেগুলোতে বাস থামিয়ে যাত্রী উঠা নামা করার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। রাত ৮টার পর থেকেই এসব যানজট বিশাল আকার ধারণ করে। ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড থেকে সাভারের উলাইল বাস্ট্যান্ড এলাকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের কারণে থেমে থেমে চলছে যানবাহন। অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ থেকে নবীনগর এলাকা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে থেমে আছে যান চলাচল। এতে করে ঘরমুখো মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তী।

ঢাকা থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা স্বজন পরিবহনের চালক জব্বার বলেন, ‘তিনি পাটুরিয়ার উদ্দেশ্যে সকালে গাবতলী থেকে যাত্রী নিয়ে রওনা দেয়। সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছানোর পর থেকে তিনি যানজটে আটকা পড়ে আছেন। সাভারের নবীনগরে আসার পর থেকে আটককে আছেন। মাত্র ২০ মিনিটের পথ তিন ঘণ্টায়ও পার হতে পারিনি।’

ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রী নিয়ামত উল্লাহ ও রফিকসহ কয়েকজন বলেন, ‘ভোর ৬ টার দিকে তারা বাড়িতে ফিরে যাওয়ার জন্য গাড়িতে উঠেন। তবে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছানোর পর থেকেই যানজটের কবলে পড়েন। তিরিশ মিনিটের পথ তারা তিন ঘণ্টায়ও অতিক্রম করতে পারেনি।

রাজবাড়ীর উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে রওনা হওয়া হাসেম ও কায়ছারসহ কয়েকজন শ্রমিক জানান,‘তারা সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করেন। মঙ্গলবার সকালে সাভার বাজার বাসস্ট্যান্ড এসে তারা রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিন্তু এখন বাজে সাড়ে দশটা অথচ তারা নবীনগরই ছেড়ে যেতে পারেননি।’

ঢাকা-আরিচা মহাসড়কে যানজটের বিষয়টি স্বীকার করে সাভার ট্রাফিক পুলিশের ইনেসপেক্টর আবুল হোসেন বলেন, ‘সোমবার দুপুরে সাভারের অধিকাংশ পোশাক কারখানা ছুটি ঘোষণা করার পর থেকে মহাসড়কে চাপ বেড়েছে। সন্ধ্যায় অতিরিক্ত চাপের কারণে মহাসড়কের বিভিন্ন পয়েণ্টে যানজট দেখা দিয়েছে। তবে কিছু ক্ষণের মধ্যেই যানজট কমে যাবে বলে তিনি দাবি করেন।

অন্যদিকে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, ‘আমি যানজট নিয়ন্ত্রণের জন্য মহাসড়কে কাজ করছি। দুই এক ঘণ্টার মধ্যে যানজট নিয়ন্ত্রণে চলে আসবে।’

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম