গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০১৮, ১৩:৪৫আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১৩:৫৬

মুকসুদপুর উপজেলার ছাগলছিড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে তিনজন নিহত

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে খাদে পড়ে  ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হয়েছে। এসময় আরও ৩৫ জন আহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার ছাগলছিড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২০ জনকে মাদারীপুরের রাজৈর হাসপাতাল ভর্তি করা হয়েছে। ভাংগা হাইওয়ে পুলিশের ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হযেছে। নিহতদের মধ্যে রোজিনা বেগম (২৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। নিহতের বাড়ি মুকসুদপুর উপজেলার বরৈতলা এলাকার বর্নি গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এসময় তিন যাত্রী নিহত ও  ৩৫ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে একটি তারা ধারণা করছে।

মাদারীপুরের রাজৈর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার প্রদীপ চন্দ্র মণ্ডল জানান, গুরুতর আহত ৭ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, চার জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং ৯ জনকে এখানে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী