শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে যানবাহনের চাপ, পারাপারের অপেক্ষায় ৫০০ গাড়ি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ আগস্ট ২০১৮, ১৪:১৬আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১৪:২১

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পারাপারের অপেক্ষায় থাকা গাড়ি

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে মঙ্গলবার সকাল থেকেই ঈদে ঘরমুখি যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। গতকাল একটি রো রো ফেরিসহ ১৭টি ফেরি চললেও আজ (মঙ্গলবার) ১৬টি ফেরি চলছে। একটি ডাম্প ফেরি নষ্ট হয়ে গেছে। ঘাটে অপেক্ষায় আছে কমপক্ষে ৫০০ যানবাহন। এরমধ্যে ৭০-৮০টি যাত্রীবাহী বাস আছে। এছাড়াও, অসংখ্য মোটরসাইকেল দেখা গেছে ফেরি পারাপারের অপেক্ষায়। এদিকে বৈরি আবহাওয়ার কারণে ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে।

বিআইডাব্লিউটিসি'র শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, নৌরুটে বর্তমানে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরসহ ১৬টি ফেরি চলাচল করছে। বৈরি আবহাওয়ার কারণে রাতে যানবাহনের লোড নিয়ে ফেরি চালানো যায়নি। যেহেতু রাতে লঞ্চ সার্ভিস বন্ধ ছিল তাই ফেরিতে শুধু যাত্রী পার করা হয়েছে। সোমবার সকাল থেকে যানবাহনের যে চাপ ছিল তা আজও  অব্যাহত আছে। ছোট বড় গাড়ির পাশাপাশি শত শত মোটরসাইকেল ফেরি পার হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ১ হাজার পাঁচশ’ মোটরসাইকেল পার করা হয়েছে। এখনও অসংখ্য মোটরসাইকেল ঘাট এলাকায় দেখা যাচ্ছে।’

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটের যাত্রীরা পারাপারের জন্য ফেরিতে উঠছে

এদিকে, লঞ্চ ও সীবোটে চেপে অসংখ্য যাত্রীরা নদী পার হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ পাওয়া গেলেও তা অস্বীকার করেন বিআইডাব্লিউটিএ’র এই কর্মকর্তা।

বিআইডাব্লিউটিএ'র শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, সকাল থেকেই যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে লঞ্চ ঘাট এলাকায়। তবে, লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে না।’

এ ব্যাপারে কথা বলার জন্য লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. মনির হোসেনের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম