গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০১৮, ১১:০০আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১১:০০

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত বাংলাদেশসহ সারা বিশ্বের সুখ ও সমৃদ্ধি কামনা করে গোপালগঞ্জে পবিত্র ঈদুল আজহার প্রধান ঈদের জামাত পৌর ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজের ইমামতি করেছেনন কেন্দ্রীয় কোর্ট মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান।

বুধবার (২২ আগস্ট) সকালে ঈদগাহ ময়দানে কয়েক হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে জড়ো হন। এসময় ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক ও পৌর মেয়র কাজী লিয়াকত আলি লেকু।

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত প্রধান জামাত শেষে থানাপাড়া জামে মসজিদে সকাল সোয়া ৮টায় দ্বিতীয় জামাত, জনতা রোড জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় তৃতীয় এবং গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ প্রাঙ্গনে সকাল ৯টায় ঈদের চতুর্থ জামাত অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত এছাড়া ঈদের প্রধান প্রধান জামাতগুলো অনুষ্ঠিত হওয়ার পর জেলার পুলিশ লাইন মাঠে, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মিয়াপাড়া জামে মসজিদ, কবরস্থান জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি টুঙ্গিপাড়া, কাশিয়ানী, মুকসুদপুর ও কোটালীপাড়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম