‘ভাইদের রেখে বাড়িতে ভালো খাবার মুখে যায় না’

কেরানীগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০১৮, ২২:০৬আপডেট : ২২ আগস্ট ২০১৮, ২২:২৪

কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য নিয়ে আসা খাবার কর্তৃপক্ষের কাছে দিচ্ছেন স্বজনরা ঈদুল আজহার দিন ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করেন স্বজনরা। তাদের জন্য বাড়ি থেকে নিয়ে আসেন নানা পদের খাবার। কেন্দ্রীয় কারাগারে এমন চিত্রের দেখা মিলেছে। দুই ভাইয়ের জন্য গরুর মাংস, পোলাও ও সেমাই রান্না করে রাজধানীর মোহাম্মদপুর ক্যাম্প এলাকা থেকে আসেন পারভীন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভাইদেরকে কী মামলায় পুলিশ কারাগারে পাঠিয়েছে, তার কিছুই জানি না। তাদের রেখে বাড়িতে ভালো খাবার মুখে যায় না। তাই ভাইদের জন্য এখানে খাবার নিয়ে আসা।’

রাজধানীর কদমতলী থানার একটি মাদক মামলায় কারাগারে বন্দি ছেলে আনার হোসেনের জন্য মা আনোয়ারা বেগম গরুর গোশত, খিচুড়ি ও সেমাই রান্না করে নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘কদমতলী থানা পুলিশের একটি মিথ্যা মামলায় আমার ছেলে এই কারাগারে বন্দি আছে। ছেলেকে রেখে কীভাবে ঈদের দিন আমি বাড়িতে ভালো খাবার খাই। ’

যাত্রাবাড়ী থানার মাদক মামলায় কারাগারে বন্দি স্বামী মো. সুমনের জন্য দক্ষিণ যাত্রাবাড়ী এলাকা থেকে আসা মুন্নি বেগম শুঁটকির ভর্তা, কালিজিরার ভর্তা, গরুর গোশত ভুনা ও সেমাই রান্না করে নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘স্বামীর জন্য খাবারগুলো পাঠিয়ে দিতে পেরে খুব আনন্দ লাগছে।’

৯ মাস যাবত কারাগারে আটক ছেলে নাদিমের জন্য সেমাই, পোলাও, পরাটা ও গরুর গোশত নিয়ে এসেছেন বাবা সিদ্দিক। তিনি বলেন, ‘ঈদের দিন মন মানে না। তাই ছেলের জন্য এসব খাবার রান্না করে নিয়ে এসেছি।’

ঢাকা কেন্দ্রীয় কারাগার রাজধানীর মুগদা থানার একটি মাদক মামলায় কারাগারে বন্দি বাবা আজিজুল সরদারের জন্য মেয়ে পারভিন গরুর গোশত, ভর্তা ও খিচুড়ি রান্না করে নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘ঈদের দিন বাবাকে রেখে আমরা বাড়িতে ভালো খাবার-দাবার কেমনে খাই।’

কারাগার সূত্রে জানা গেছে, কারাগারে বন্দিদের খাবার দেওয়ার পাশাপাশি তাদের নামে প্রিজোনার ক্যাশের মাধ্যমে টাকাও পাঠান স্বজনরা।

প্রিজোনার ক্যাশের দায়িত্বরত কারারক্ষী নাজমুল হুদা বলেন, ‘কারাগারের ভেতর একটি ক্যান্টিন আছে। স্বজনরা টাকা পাঠালে সে টাকা বন্দিদের হাতে যাওয়ার কোনও সুযোগ নেই। বন্দিরা ক্যান্টিনে কোন ওখাবার খেলে তাদের স্বজনদের পাঠানো টাকা থেকে কাটা হয়। আজকে প্রিজোনার ক্যাশের মাধ্যমে বন্দিদের স্বজনেরা প্রায় ১ লাখ টাকা পাঠিয়েছেন।’

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবীর চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সবাই কোরবানির ঈদ নিয়ে ব্যস্ত থাকায় দর্শনার্থী ও স্বজনদের আগমন অন্যান্য দিনের চেয়ে একটু কম। আশা করছি বৃহস্পতিবার বাড়বে।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম