সাভারের ট্যানারিতে নতুন চামড়া ঢুকছে, ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা

সাভার প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৮, ১৩:৪৪আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ১৪:২৩

সাভারে বিভিন্ন ট্যানারিতে চামড়া প্রাক্রিয়া জাতকরণ করা হচ্ছে

সাভারের হেমায়েতপুর এলাকার চামড়া শিল্প নগরীতে দেশের বিভিন্ন এলাকা থেকে নতুন চামড়া প্রবেশ করেছে। ট্যানারি কর্তৃপক্ষ ও শ্রমিকরা চামড়া পক্রিয়াজাতকরনে ব্যস্ত সময় পার করছেন। বৃহস্পতিবার সকালে সাভারের হরিণধারা এলাকা ঘুরে সরেজমিনে এ চিত্র দেখা যায়।

তবে কোনও ধরনের ভোগান্তি ছাড়াই বিভিন্ন এলাকা থেকে সাভার চামড়া শিল্প নগরীতে নতুন চামড়া নিয়ে আসা এবং প্রক্রিয়াজাত করা হচ্ছে বলে জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ ।

একাধিক কারখানার কর্মকর্তারা বলেন, ‘প্রতি বছরের কোরবানির ঈদের সময়ই ট্যানারির মালিকরা তাদের সারা বছরের চাহিদার অধিকাংশ চামড়া সংগ্রহ করে থাকে। প্রতিবারের মতো এবারও তারা দেশের বিভিন্ন স্থান থেকে নতুন চামড়া সংগ্রহ শুরু করেছে। তবে নতুন চামড়া নিয়ে আসা ও প্রক্রিয়াজাতকরনে তেমন কোনও সমস্যার সম্মুখীন না হলেও চামড়া শিল্প নগরীর রাস্তার বেহাল দশার কারণে চামড়াবাহী ট্রাক আসতে  কিছুটা ভোগান্তীর মধ্যে পড়ে বলে তারা দাবি করেন।

ব্লুওয়ার ট্যানারির ফ্লোর ইনচার্জ মো. রিপন মিয়া বলেন, ‘তারা এখন পর্যন্ত প্রায় ১৪ হাজার চামড়া ক্রয় করেছেন। নতুন চামড়াগুলো ঈদের দিন সন্ধ্যার পর বিভিন্ন স্থান থেকে সাভারের কারখানায় নিয়ে আসা হয়েছে। সকাল থেকে চামড়াগুলো লবন দিয়ে সংরক্ষণ করে রাখা শুরু হয়েছে।’ 

একই কথা জানিয়ে কালু লেদারের কারখানার ইনচার্জ ইসমাইল পরান ও ঢাকা হাইড অ্যান্ড স্কিনস লিমিটেড কারখানার কর্মকর্তা সেলিম মিয়া বলেন, ‘তারাও দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৯ হাজার নতুন চামড়া ক্রয় করে কারখানায় নিয়ে এসেছেন। আর এখন এইসব নতুন চামড়া লবন দিয়ে রাখা হচ্ছে। তবে চামড়া শিল্প নগরীর সড়কগুলোর বেহাল অবস্থা কারণে চামরা আনতে তাদের অসুবিধা হচ্ছে। তিনি চামড়া শিল্প নগরীর সড়কগুলো সংস্কারের দাবি জানান ।

এদিকে চামড়া বিক্রি করতে আসা সাভারের শাহীবাগ এলাকার মহিলা মাদ্রাসার ইসমাঈল হোসেন বলেন, ‘শাহীবাগ এলাকার বিভিন্ন স্থানীয়দের দান করা চামড়া নিয়ে তিনি ঢাকা হাইড অ্যান্ড স্কিনস লিমিটেড ট্যানারিতে বিক্রী করতে এসেছেন । তবে চামড়া বিক্রির মূল্য নিয়ে তিনি কোনও রকম অসুন্তুষ্টি প্রকাশ করেননি ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক